সাদামাটায় মহাসপ্তমী কাটালো শিলিগুড়ি - The News Lion

সাদামাটায় মহাসপ্তমী কাটালো শিলিগুড়ি




দি নিউজ লায়ন ;  সাদামাটায় মহাসপ্তমী কাটালো শিলিগুড়ি। সকাল থেকেই উপচে পড়া প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়ের চিত্র একেবারেই বদলে গিয়েছে। থিম প্রিয় শিলিগুড়ির প্ৰথম সারির দুর্গো পুজোর মধ্যে থাকা সেন্ট্রাল কলোনি, সুব্রত সঙ্ঘ,দাদাভাই স্পোর্টিং ক্লাব, মায়াদেবী সমস্ত পুজো গুলিই আকর্ষহীন সাদামাটা মন্ডপ সজ্জা ফুটে উঠেছে। স্বাস্থ্যবিধি মেনে সবকটি প্যান্ডেলে নির্দিষ্ট দূরত্বে লাগিয়ে দেওয়া হয়েছে নো এন্ট্রি জোন।


 স্বাস্থ্য বিধি রাস্তা থেকেই মন্ডপ দেখে ফিরতে হচ্ছে দর্শনার্থীদের। তবে শহরের রাজপথে এদিন দর্শনার্থীদের সংখ্যাও ছিল হাতে গোনা। যেখানে পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় পুলিশকে এবার সে চাপ কমেছে। 



পুলিশের এসিপি স্বপন সরকার জানান ভিড় কম। তবে মানুষকে ট্র্যাফিকের পাশাপাশি এবারে করোনা ও মাস্কের ব্যবহার নিয়ে সচেতন করতে রাস্তায় থাকছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.