প্রেমিকার বাড়িতে গিয়ে তার মৃতদেহেই সিঁদুরদান সারল প্রেমিক যুবক - The News Lion

প্রেমিকার বাড়িতে গিয়ে তার মৃতদেহেই সিঁদুরদান সারল প্রেমিক যুবক



দি নিউজ লায়ন ;  প্রেমিকার বাড়িতে গিয়ে তার মৃতদেহেই সিঁদুরদান সারল প্রেমিক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথেই প্রতিবেশী যুবকের প্রতি ভাললাগা তৈরি হয়েছিল বছর ষোলোর কিশোরীর। পরবর্তীতে সম্পর্কও তৈরি হয় তাঁদের মধ্যে। কিন্তু বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি কিশোরীর পরিবার।


 বিষয়টি নাবালিকার পরিবারের সদস্যরা জানার পর থেকেই কিশোরীকে বিভিন্নভাবে চাপ দিতে শুরু করে সম্পর্ক ছাড়ার জন্য। মারধর- বকাবকিও করা হয় বলে অভিযোগ। মেয়ের প্রেমিক তথা প্রতিবেশী ওই যুবককে তাঁদের বাড়িতে যেতেও বারণ করে দেয় কিশোরীর পরিবার। ফলে অবসাদগ্রস্ত হয়ে পড়ে কিশোরী। এই পরিস্থিতিতে ঘর থেকে উদ্ধার হয় নাবালিকার ঝুলন্ত দেহ। খবর পাওয়ামাত্রই প্রেমিকার বাড়ি ছুটে যায় ওই যুবক।


 প্রেমিকার বাড়িতে গিয়ে তার মৃতদেহেই সিঁদুরদান সারল যুবক। মর্মান্তিক এই ঘটনাটি পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকায়। পুলিশ ঘটনার খতিয়ে দেখছে। যদিও এই কপি লেখা পর্যন্ত কোনো অভিযোগ হয় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.