মুর্শিদাবাদ নদিয়া সীমান্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৩
দি নিউজ লায়ন ; মুর্শিদাবাদ নদিয়া সীমান্তের রেজিনগর থানার তোকিপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সঙ্গে ৩ জনের।সোমবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতরা হলেন দিলওয়ার শেখ(৬২), বছর পঞ্চাশের কিতাবুদ্দিন শেখ(৫২) ও মনিরুল শেখ(৪৩)। এদিকে পরিস্থিতি সামাল দিতে রেজিনগর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।স্থানীয়রা জাতীয় সড়কের ওপর বেপরোয়া যান চলাচলের প্রতিবাদ জানিয়ে দীর্ঘক্ষন রাস্তা অবরোধ করে রাখে।
পরবর্তীতে পার্শ্ববর্তী বেলডাঙ্গা নওদা থানা এলাকা থেকে পুলিশ বাহিনী এসে পৌঁছায়। অন্যান্যদিনের মতোই এদিন স্থানীয় মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন তাঁরা। ফিরছিলেন ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে। সেই সময় রেজিনগর এলাকায় বহরমপুরগামী একটি ট্রাক ধাক্কা দেয় তাঁদের। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ৩ জনই। স্থানীয়দের নজরে পড়তেই তাঁরাই আহত তিনজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা প্রথমেই ২ জনকে মৃত বলে ঘোষণা করে। শুরু হয় গুরুতর অসুস্থ অপরজনের চিকিৎসা। কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও।
এই ঘটনার জেরে ক্ষোভে ফুঁসতে শুরু করেন এলাকার মানুষ। জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উঠে যায় অবরোধ।স্থানীয়দের কথায়, ঘুমিয়ে পড়েছিলেন ট্রাক চালক। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা দেয় ট্রাকটি। এরপর ধাক্কা দেয় ওই তিনজকে। সত্যিই কি চালক ঘুমিয়ে পড়াতেই এই মর্মান্তিক কাণ্ড।
নাকি অন্য কোনও যান্ত্রিক সমস্যার কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল ট্রাকটি।চালক ও ঘাতক গাড়ির হদিশ পেলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতদের পরিবার। ঘাতক গাড়ির চালকের চরম শাস্তি চাইছেন স্থানীয়রা। এ ব্যাপারে জেলা উচ্চ পুলিশ আধিকারিক বলেন,"ওই ঘাতক ট্রাকচালকের খোঁজে তল্লাশি চলছে।

Post a Comment