সামাজিক দূরত্ব শিকেয় তুলে পযটক ব্যবসায়ীদের আন্দোলন,ডেপুটেশন
দি নিউজ লায়ন ; সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের রাইসমিল রোডে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দফতরের সামনে ৭ দফা দাবিতে বিক্ষোভ দেখায় ৬৫ জন পযটক ব্যবসায়ী।এ দিন পযটক ব্যবসায়ীরা বন দফতরের বর্ধিত পযটন কর বাতিল করতে হবে,লঞ্চ বোর্ট পারমিশনের কোন নির্দিষ্ট সংখ্যা থাকবে না, অনলাইন বুকিং মানছি না, অফলাইন চালু রাখতে হবে সহ আরও বিভিন্ন দাবিতে পযটক ব্যবসায়ীরা ডেপুটেশন তুলে দেয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দফতরে।
আর এই দাবি না মানা হলে আগামী দিনে পযটক ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে নামবে।তবে এই দিন বেশির ভাগ আন্দোলনকারীদের মুখে মাক্স থাকলেও সামাজিক দূরত্ব একে বারেই বজায় ছিল না।পযটক ব্যবসায়ীরা বলেন ৭ দফা দাবিতে পযটক ব্যবসায়ী ডেপুটেশন তুলে দেওয়া হল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দফতরে।বিশেষ করে সুন্দরবন ট্যুর সংক্রান্ত বিষয়ে তুলে ধরা হয়েছে।যাতে বন দফতর যে নিয়ম কানুন গুলি বর্তমানে চালু করছে তা আরও সরলীকরণ করা হোক।যে অনলাইনে বুকিং চালু করা হয়েছে সেই বুকিং আমরা মানছি না।
অফলাইন চালু রাখতে হবে।পযটকদের ওয়াচ টাওয়ারে নামতে দিতে হবে।এছাড়া আরও বিভিন্ন দাবিতে এই আন্দোলন।আর এই দাবি গুলি গুরুত্ব সহকারে না দেখা হলে আগামী দিন পযটক ব্যবসায়ীরা আরও বৃহত্তর আন্দোলনে নামবে।তারা আরও বলেন স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনে ডেপুটেশন দেওয়া হয়।

Post a Comment