হাওড়ায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী - The News Lion

হাওড়ায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী



দি নিউজ লায়ন ;   পথ দুর্ঘটনা কমাতে হাওড়া সিটি পুলিশ ট্রাফিক বিভাগ এর তরফ থেকে "সেফ ড্রাইভ সেভ লাইফ" কর্মসূচি নেওয়া হল। সাধারণ মানুষকে পথ দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে মঙ্গলবার এই 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি নিয়েছিল হাওড়া রেল স্টেশন ট্রাফিক গার্ড। হাওড়ার ওল্ড এবং নিউ কমপ্লেক্সের সামনে পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রী এবং গাড়ি চালকদের এই নিয়ে সচেতন করা হয়।


 পাশাপাশি হাওড়া স্টেশন এলাকায় সাধারণ মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। পাশাপাশি প্রাইভেট গাড়ি, ঠেলা ও ভ্যান সহ মালবাহী গাড়িতে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' লেখা স্টিকার লাগানো হয়। 


হাওড়া সিটি পুলিশ ট্রাফিক গার্ড এর তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও লাগাতার চলবে। পথ দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষকে সচেতন করতেই হাওড়া রেল স্টেশন ট্রাফিক গার্ড এর তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়।


 হাওড়া রেল স্টেশন ট্রাফিক গার্ড সূত্রের খবর, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ' এর প্রচার উপলক্ষ্যে মাস্ক বিলি এবং গাড়িতে 'সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর স্টিকার লাগানো হয়েছে। এদিন হাওড়া রেল স্টেশন ট্রাফিক গার্ডের তরফ থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স ও নিউ কমপ্লেক্সের সামনে যেসব কুলিরা ঠেলাগাড়ি ব্যবহার করে তাদের ঠেলায় রিফ্লেক্টর টেপ লাগানো হয়েছে।


 এছাড়া সেখানে আসা বেশ কিছু প্রাইভেট গাড়িতে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’এর  বড় রিফ্লেক্টর স্টিকার লাগানো হয়েছে। এই রিফ্লেক্টর স্টিকারে রাতে আলো পড়লে উজ্জ্বল দেখাবে।  এবার থেকে প্রতি সপ্তাহে একদিন করে এই প্রচার কর্মসূচি চলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.