দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি সাংসদ অর্জুন সিং - The News Lion

দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি সাংসদ অর্জুন সিং



দি নিউজ লায়ন ;   দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বুধবার দুপুরে  উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ যাওয়ার  পথে বাসন্তী হাইওয়েতে মিনাখা থানার বালির হাটের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি সাংসদ অর্জুন সিং এর কনভয়। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন অর্জুন সিং র দেহরক্ষী তিন কমান্ডো।  এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে। তবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন সাংসদ অর্জুন সিং। 


এদিকে ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মিনাখা থানার পুলিশ।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির পিছনের চাকা বাস্ট করে রাস্তার পাশের পুকুরে উল্টে যায়। সেই গাড়িতে তখন অর্জুন সিং এর নিরাপত্তারক্ষীরা ছিলেন। তাঁদের মাথায় হাতে পায়ে চোট লেগেছে। এরপর পুলিশ এসে তাঁদের উদ্ধার করে ভোজেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.