পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ
দি নিউজ লায়ন ; পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো। বুধবার সকালে এক পাকিস্তানের এই শহরের এক বহুতলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। অন্তত ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, গুলশন-এ-একবালে করাচি ইউনিভার্সিটির গেটের ঠিক উল্টো দিকের বহুতলে এই ঘটনা ঘটেছে। পুলিশ এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট করে কিছু জানতে পারেনি। মঙ্গলবার, শিরিন জিন্না কলোনির কাছে বাস টার্মিনাসে বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যে পুলিশ জানিয়েছে বম্ব ডিজপোজাল স্কোয়াডকেও আনা হয়েছে ঘটনাস্থলে।

Post a Comment