শিশুর মৃত্যু ঘিরে রহস্য - The News Lion

শিশুর মৃত্যু ঘিরে রহস্য



দি নিউজ লায়ন ;  শিশুর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশায় নদীয়া জেলার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলতলা পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সনাতন ঘোষের ছোটো ছেলে প্রকাশ ঘোষের প্রথম পক্ষের স্ত্রী মারা যান এক পুত্র সন্তান রেখে  তিন  বছর আগে দু বছরের  সন্তান সহ অন্য এক মহিলাকে দ্বিতীয়বারের জন্য বিবাহ করেন প্রকাশ বাবু। 


গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ ক্ষণিকের জন্য কারেন্ট অফ হয়ে যাওয়ার সময় শিশুটি খেলতে গিয়ে কাঁচের শিশির উপর পড়ে গিয়ে কাঁচ ভেঙ্গে গলায় ঢুকে যায় .. এমনটাই জানান মা মনিকা ঘোষ! দাদু সনাতন ঘোষ এবং পাড়ার দু'একজন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, সাথে সাথে কল্যাণীতে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুদূর যাওয়ার পরেই ফিরে আসেন সনাতনবাবু রাস্তায় মৃত্যু হয়েছে নাতির এমনটাই জানান তিনি।


কিন্তু এলাকাবাসীর সন্দেহ দুর্ঘটনার পর বাচ্চার সাথে মা বাবা বা কেউই আসলো না কেন? এমনকি মৃতদেহ রাত দশটা নাগাদ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে রানাঘাট মর্গে পাঠানোর উদ্দেশ্যে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া পর্যন্ত দীর্ঘ সময় দেখা মিললো না মা-বাবার। এরকমই নানা প্রশ্নের উত্তরে পরিবারের এক এক জন এক এক রকমের উত্তরে বিভ্রান্ত প্রশাসন। 


ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তবেই জানা যাবে কিছুটা। বাচ্চাটির পিসি সুজাতা গুঁইন জানান দাদা বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যাওয়ার পর বৌদি বাচ্চাটিকে নিয়ে গিয়ে বিবাহ করে,সেখানে আমাদের কোনদিন ঢুকতে দেওয়া হয়নি বাচ্চাটিকে দেখার উদ্দেশ্যে। আজ সকালে ঠাকুরমা  কল্পনা বক্সী শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন বাচ্চাটির অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটনে। যদিও গতকালই পুলিশ প্রশাসন বাচ্চার বাবা প্রকাশ বাবু কে আটক করে, তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে বিষয়টি নিয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.