দুই পরিবারে সংঘর্ষ, হাসপাতালের জরুরী বিভাগেও চলল মারামারি, জখম ৬
দি নিউজ লায়ন ; শুরুটা হয়েছিল স্বামী-স্ত্রীর নিছক সাংসারিক ঝগড়া দিয়ে আর কয়েক ঘণ্টার মধ্যে তা রূপ নিল দুই পরিবারের সংঘর্ষে। বাস লাঠি নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ল। এমনকি হাসপাতালে এমার্জেন্সিতে ঢুকেও চলল মারপিট। খবর পেয়ে শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুপক্ষের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন অন্তত ছয়জন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার লক্ষ্মী পূজার সাথে এমনই ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। খড়্গপুরের ঝুলিতে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়ে দুটি পরিবার। স্ত্রীর সঙ্গে স্বামীর ঝগড়া হওয়ায় বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় স্বামী। মানতে পারেননি বউয়ের ভাইরা। এই নিয়ে দু'পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। চলে সংঘর্ষ। আহত অবস্থায় চারজনকে নিয়ে আসা হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে।
এরপর হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা চলার সময় হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। দু পক্ষের ধাক্কাধাক্কিতে ইমার্জেন্সিতে থাকা মেডিক্যাল ইন্সট্রুমেন্ট মাটিতে পড়ে যায়। এরপর হাসপাতালের নিরাপত্তারক্ষীরা কোনোক্রমে দু পক্ষকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। হাসপাতালের ভেতরের মারামারির সময় আহত হয় আরও দুজন। প্রত্যেক কে ভর্তি করা হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে।
ওই ঘটনার পর তদন্তে নেমে ৩ জনকে আটক করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। পারিবারিক বিবাদের কারণ কী তা খতিয়ে দেখছে পুলিশের আধিকারিকরা। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর শহরের ঝুলি এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Post a Comment