ঢাকায় বস্তিতে আগুনে ৭০ ঘর পুড়ে ছাই - The News Lion

ঢাকায় বস্তিতে আগুনে ৭০ ঘর পুড়ে ছাই




ঢাকা প্রতিনিধি : ঢাকার কল্যাণপুরের নতুনবাজার বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোলরুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে বস্তিতে আগুন লাগে। রাত ২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।  তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।  


তিনি আরও জানান, রাত ৯টার দিকে নতুনবাজার বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন বলে জানান এরশাদ হোসেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.