পুজো মণ্ডপে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিলেন মহকুমাশাসক
দি নিউজ লায়ন ; হাইকোর্টের নির্দেশ না মেনেই পুজো মন্ডপ সংলগ্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ বাঁধা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে বারুইপুর মহকুমাশাসক দেবারতি সরকার বারুইপুর নতুনপাড়া সার্বজনীন এর পুজো মণ্ডপে গিয়ে পরিদর্শনে গিয়ে উদ্যোক্তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। এই পরিদর্শন দলে ছিলেন মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ অন্যরা।
এদিন,বারুইপুরের পদ্মপুকুর ইয়ুথ ক্লাব ও ভাই ভাই সংঘ,প্রগতি সংঘের পুজো মণ্ডপে যান প্রশাসনের আধিকারিকরা। পুজোর উদ্যোক্তাদের নোএন্ট্রি বোর্ড লাগানোর পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দেন আধিকারিকরা। নিজের হাতে দোকানদারদের মাস্ক বিতরণ করেন। পরিদর্শনের আগে মহকুমাশাসকের অফিসে স্বাস্থ্য আধিকারিক,কর্মীদের নিয়ে জরুরী বৈঠক সারেন মহকুমাশাসক।
মহকুমাশাসক বলেন, পুজোর সময় করোনা আক্রান্তদের তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল বা সেফ হোমে পাঠানো যায় তা দেখতে বলা হয়েছে। কোন গাফিলতি বরদা সবার সাথে সবার সমন্বয় রেখে কাজ করার নির্দেস দেওয়া হয়েছে

Post a Comment