৩৪ নম্বর জাতীয় সড়কের পাটুলিতে মুখোমুখি লরির সংঘর্ষে, আহত দুই চালক
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ নদিয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পাটুলি এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ভীষণ শব্দে ছুটে আসেন এলাকাবাসী, প্রাথমিকভাবে তারাই উদ্ধারকার্য্য করলেও ক্ষণিকের মধ্যে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। রক্তাক্ত দুই চালককে দুটি গাড়ির চালকআসন থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে একজনের আশঙ্কাজনক অবস্থা।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা! প্রতিদিনই লেগে থাকে জ্যাম। তার উপরে আজ ছিপছিপে বৃষ্টিতে এই ঘটনা ঘটেছে বলে তাদের অনুমান। লরি দুটির মধ্যে মধ্যে একটি লোড গাড়ি, এবং অন্যটি খালি গাড়ি ছিলো।

Post a Comment