এক হাজার টাকার জন্য বাবাকে খুন
দি নিউজ লায়ন ; এক হাজার টাকার জন্য পিংলায় বাবাকে খুন করল ছেলে। বাবাকে খুন করার অভিযোগে গ্রেফতার ছেলে ও স্ত্রী। খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুই নম্বর জামনা অঞ্চলের সাতই গ্রামে বুধবার গভীর রাতে। মৃত ব্যক্তির নাম দেবেন ব্যাংরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার পিংলার একটি ব্যাংক থেকে এক হাজার টাকা দেবেন ব্যাংরা তুলে নিয়ে বাড়ি আসেন।বুধবার রাতে সেই টাকা চায় তার ছেলে শামু ব্যাংরা ও তার স্ত্রী লক্ষী ব্যাংরা। কিন্তু তিনি তার ছেলে ও স্ত্রীকে ব্যাংক থেকে তুলে আনা সেই এক হাজার টাকা দিতে রাজি হয়নি। তখন তাকে ঘুমন্ত অবস্থায় তার গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে ছেলে ও স্ত্রী খুন করেছে বলে অভিযোগ।
বিষয়টি বৃহস্পতিবার সকালে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি পিংলা থানার পুলিশকে জানায়। খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ৫৯ বছর বয়সী দেবেন ব্যাংরার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
সেইসঙ্গে দেবেন ব্যাংরাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে তার ছেলে শামু ব্যাংরা ও স্ত্রী লক্ষী ব্যাংরা কে পিংলা থানার পুলিশ গ্রেপ্তার করে। সেইসঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির গলায় কালসিটে দাগ রয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Post a Comment