১২ সেপ্টেম্বরের লকডাউন হচ্ছে না, জানালেন মুখ্যমন্ত্রী - The News Lion

১২ সেপ্টেম্বরের লকডাউন হচ্ছে না, জানালেন মুখ্যমন্ত্রী




দি নিউজ লায়ন ;   পশ্চিমবঙ্গে আগামী ১২ সেপ্টেম্বর  লকডাউন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পরবর্তী লকডাউন হওয়ার কথা ছিল ১১ ও ১২ সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী এদিন টুইটে জানিয়েছেন, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ১২ সেপ্টেম্বরের লকডাউন তুলে নেওয়া হচ্ছে।



রাজ্য সরকার আগেই সেপ্টেম্বরের ৩ দিন, ৭, ১১ ও ১২ তারিখ লকডাউনের দিন ঘোষণা করেছিল।এদিন মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।


নবান্ন সূত্রে জানা গিয়েছে বুধবার পর্যন্ত বহু মানুষ মুখ্যমন্ত্রীকে ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিলেন। কেননা ১৩ সেপ্টেম্বর রবিবার নিট পরীক্ষা। অনেক পরীক্ষার্থীর আসন পড়েছে বাড়ি থেকে বহু দূরে। সেক্ষেত্রে আগের দিন বাড়ি থেকে বের হতে হবে ছাত্রছাত্রীদেরষ কিন্তু লকডাউন পড়ে যাওয়া অসুবিধায় পড়েছিলেন দূরদূরান্তের ছাত্রছাত্রীরা।




মুখ্যমন্ত্রী টুইট বার্তায় লকডাউন প্রত্যাহারের জন্য কারণ হিসেবে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ছাত্রছাত্রীরা যাতে কোনও বাধা বিপত্তি ছাড়াই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্যই এই ব্যবস্থা।




আগে কেন্দ্রের নির্দেশিকায় বলা ছিল রাজ্য সরকার প্রয়োজন মতো লকডাউনের দিন ঘোষণা করতে পারে। কিন্তু আনলক ফোরে লকডাউনের  নির্দেশিকায় পরিবর্তন আনা হয়। বলা হয় কন্টেইনমেন্ট জোন ছাড়া কেন্দ্রের থেকে অনুমতি না নিয়ে লকডাউনের দিন ঘোষণা করতে পারবে না রাজ্য সরকারগুলি। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.