বাংলাদেশের নেত্রকোনায় নৌকাডুবি, মৃত ১০
দি নিউজ লায়ন ; বাংলাদেশের নেত্রকোনার কমলাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয় প্রথম। সবশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত ১০ জনের মরদেন উদ্ধার করা হয়েছে। এখনও আরও অনেকে রয়েছে নিখোঁজ।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ শিশু, ৩ মহিলা ও ২ জন পুরুষ। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জানা গিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর এলাকায় গুমাই নদীতে বালুবাহী নৌকার সঙ্গে সংঘর্ষ ঘটলে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।

Post a Comment