করোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল অক্সফোর্ট বিশ্ববিদ্যালয়
করোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল অক্সফোর্ট বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা। যে স্বেচ্ছাসেবকদের ওপর হিউম্যান ট্রায়াল চলছিল, তাঁদের মধ্যে একজনের শারীরিক পরিস্থিতিতে কিছুটা সন্দেহজনক পার্থক্য নজরে আসায় প্রাথমিক ভাবে ট্রায়াল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অক্সফোর্ড।
মঙ্গলবার স্ট্যাট নিউজ নিজের প্রতিবেদনে অ্যাস্ট্রাজেনেকার এক মুখপত্রকে উদ্ধৃত করেছে। তিনি বলেছেন ভ্যাকসিনের নিরাপত্তা সংক্রান্ত দিকগুলি খতিয়ে দেখতেই বন্ধ করা হয়েছে ট্রায়াল।
তবে ওই স্বেচ্ছাসেবকের শরীরে কী ধরণের পরিবর্তন এসেছে বা কী সমস্যা তৈরি হয়েছে, সেবিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। তবে ওই স্বেচ্ছাসেবক আপাতভাবে সুস্থ হচ্ছেন বলে সূত্রের খবর।
Post a Comment