চোরাই ডাল উদ্ধার
দি নিউজ লায়ন ; তিনটে নৌকা করে পাচারের সময় কয়েক হাজার কেজি চোরাই ডাল উদ্ধার করল শ্যামপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে শ্যামপুরে জল্লাবাজ এলাকায় রূপনারায়ন নদী সংলগ্ন খালের প্রচুর পরিমাণে ডাল বোঝাই তিনটে নৌকা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
তাদের সন্দেহ হওয়ায় তারা নৌকায় থাকা লোকেদের জিজ্ঞাসাবাদ করে।যদিও কোনো সদুত্তর না পাওয়ায় তারা পুলিশে খবর দিলে শ্যামপুর থানার পুলিশ নৌকাতেই থেকে আটক করে ও ডাল উদ্ধার করে।পুলিশের প্রাথমিক অনুমান হলদিয়ার কোন জাহাজ থেকে ওই চোরাই ধানের বস্তা চুরি করে আনা হয়েছিল।
পরে শ্যামপুর থানার পুলিশ উদ্ধার আইডল পশ্চিম মেদিনীপুরের মহিষাদল থানার পুলিশের তুলে দেয়। এই বিপুল পরিমান ডাল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ খতিয়ে দেখছে।

Post a Comment