নবদ্বীপে ফুচকা খেয়ে শিশুসহ অসুস্থ ৪৭ জন
দি নিউজ লায়ন ; ফুচকা খেয়ে জ্বর, পেট খারাপ,পেটের যন্ত্রণা,বমি, ইত্যাদি উপসর্গ নিয়ে আক্রান্ত হল প্রায় ৪৭ জন। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর পাবনাপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় এক ফুচকা বিক্রেতার থেকে রামচন্দ্রপুর পাবনা পাড়ার বাসিন্দারা ফুচকা কিনে খায়।
এরপর রাত থেকেই তাদের কারো কারো শরীর খারাপ হতে শুরু করে। গ্রামেই তারা চিকিৎসা করান। এমনকি রবিবার সকাল থেকে গ্রামে স্বাস্থ্যকর্মীরা পৌঁছান।
সোমবার বিকালে থেকে একে একে বাচ্চা বড় সব বয়সী ছেলে মেয়েরা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হতে শুরু করে।বুধবার পযন্ত পাওয়া খবর এখনো অনেকেই চিকিৎসাধীন।

Post a Comment