শাহরুখ-প্রিয়ঙ্কার প্রেমের বেশ কিছু প্রমাণ
বলিউডে ওয়ান ওম্যান ম্যান হিসেবে জনপ্রিয় কিং খান। তাঁর আর গৌরীর প্রেম থেকে বিয়ে বলিউডের বহুল চর্চিত। অন্যদিকে এই মুহূর্তে প্রিয়ঙ্কা চোপড়াও নিক জোনাসের সঙ্গে সুখে সংসার করছেন। কিন্তু একটা সময়ে কিং খান ও পিগি চপস পরস্পরের প্রেমে পড়েছিলেন। বলিউডে এই গুঞ্জন নিয়ে তুমুল আলোড়ন হয়েছিল।
১) বহু ইভেন্ট এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুজনকে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে বহুবার। এমনকি প্রিয়ঙ্কার সঙ্গে যখন ভালো বন্ধুত্ব হয়নি তখনো করণ জোহারের জন্মদিনের পার্টিতে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শাহরুখ খান। সেই পার্টি তে আসার আগে প্রিয়ঙ্কাকে আনতে পর্যন্ত গিয়েছিলেন তিনি এবং তাঁর গালে চুম্বন করেছিলেন। এই ঘটনা বেশ সাড়া ফেলেছিল টিনসেল টাউনে।
২) শাহরুখ সেই সময়ে সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন প্রিয়ঙ্কার কাছে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেছিলেন সবাই তাঁর সঙ্গে তারকার মতো আচরণ করেন। কিন্তু প্রিয়ঙ্কা তাঁর সঙ্গে বন্ধুর মতো আচরণ করতেন। এমনকি শাহরুখের চুল এলোমেলো থাকলে প্রিয়ঙ্কা আঁচড়ে পর্যন্ত দিতেন বলে জানিয়েছিলেন তিনি।
৩) শাহরুখ খানের দল কেকেআরকে সমর্থন করার জন্য প্রিয়ঙ্কা খেলার মাঠে প্রায়ই আসতেন। কিং খানের দলের জন্য গলা ফাটান তিনি। সেখানে একসঙ্গে সময় কাটাতেন তাঁরা। এছাড়াও বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যেত তাঁদের।
৪) প্রিয়ঙ্কা একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তাঁর এই লেদার জ্যাকেট খুব পছন্দ করেন। এই লেদার জ্যাকেট নাকি তাঁর প্রাক্তন প্রেমিকের। আর সেই একই জ্যাকেট পরে শাহরুখ খানকে দেখাও গিয়েছিল। সেখান থেকেই স্পষ্ট হয় প্রিয়ঙ্কার এই প্রাক্তন প্রেমিকটি আসলে কে।
৫) শাহরুখের সঙ্গে সম্পর্কের জন্য বহু সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল প্রিয়ঙ্কাকে। তাকে নিয়ে ঠাট্টা মশকরা হয়েছিল। আর তাই সেই সময় শাহরুখের থেকে দূরত্ব বজায় রাখা শুরু করেন তিনি। তাই একটা সময় এরপরে শাহরুখের সঙ্গে কোনো ছবিতে আরো অভিনয় করেননি পিগি চপস।
৬)শাহরুখের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার ঘনিষ্ঠতা পছন্দ ছিল না গৌরী খানের। গৌরী বিষয়টি নিয়ে যথেষ্ট দুঃখিত ছিলেন। বলিউডে গৌরীর নিজস্ব শক্ত ঘাঁটি রয়েছে। তাই শোনা যায় বন্ধু সুজান খান ও করণ জোহরের সঙ্গে জোট বেঁধে বেশ কিছু ছবিতে প্রিয়ঙ্কাকে নিষিদ্ধ করেছিলেন তিনি। শুধু শাহরুখের সঙ্গে ছবিতেই নয়। অন্য ছবিতেও যাতে প্রিয়ঙ্কা কাজ না পান সেই ব্যবস্থা করেছিলেন।
অবশেষে শাহরুখ-প্রিয়াঙ্কা অধ্যায়ের সমাপ্তি
গৌরীর কঠোর অবস্থানের কারণে ধীরে ধীরে শাহরুখ ও প্রিয়াঙ্কার মধ্যে দেয়াল তৈরি হয়। একে অন্যকে এড়িয়ে চলতে শুরু করেন তাঁরা। ২০১৩ সালের নভেম্বরে একটি সামাজিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। পুরো অনুষ্ঠানে একটি বারের জন্যও কথা বলতে দেখা যায়নি তাঁদের। বরং একে অন্যকে এড়িয়ে চলেন তাঁরা।
Post a Comment