পানীয় জল সমস্যা মেটাতে ১৭ টি পাম্প হাউস - The News Lion

পানীয় জল সমস্যা মেটাতে ১৭ টি পাম্প হাউস




দি নিউজ লায়ন ;   কোচবিহারে পানীয় জলের সরবারহ আরো  উন্নত করতে শহরজুড়ে ১৭ টি নতুন পাম্প হাউস তৈরি করবে কোচবিহার পুরসভা। সোমবার কোচবিহার পুরসভার  ৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস এলাকায় পাম্প মেশিনের উদ্বোধন করেন পুরসভার পৌর প্রশাসক ভূষণ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার অর্চনা ওঝা।



ভূষণ সিং বলেন, এদিন যে পাম্প মেশিন এটির উদ্বোধন হলো এটি ৫০০  ফুট গভীর পর্যন্ত বসানো আছে এতে এই এলাকার নয় পার্শ্ববর্তী এলাকার মানুষ উপকৃত হবে। পুজোর আগে শহর জুড়ে নতুন করে 17 টি পাম্প হাউস বসানো হবে। এতে জলের সমস্যা কমে যাবে বলে দাবি তার।



প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয় হবে এই প্রকল্পে। তবে পানীয় জলের সমস্যা মেটাতে শুধু পাম্প বসলে হবে না মানুষকে সচেতন হতে হবে বলেও জানান তিনি। পুরো এলাকার বাসিন্দাদের জল অপচয় যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।



 তিনি বলেন মানুষ অকারণে জল অপচয় করে, যার ফলে প্রয়োজনে জল পাওয়া যাচ্ছে না। এই দুরবস্থা থেকে মানুষই একমাত্র পরিত্রান পেতে পারে নিজেদের সচেতনতার মাধ্যমে। তবে পুরসভার জল সমস্যা মেটাতে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.