ভারতে করোনা সংক্রমণ ৪৩ লক্ষের গন্ডী পার করলো - The News Lion

ভারতে করোনা সংক্রমণ ৪৩ লক্ষের গন্ডী পার করলো





দি নিউজ লায়ন ;   ভারতে  করোনা সংক্রমণ ৪৩ লক্ষের গন্ডী পার করলো। মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৩ লক্ষ ৭০ হাজার ১২৯ জন। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা সংক্রামিত হয়েছেন ৮৯ হাজার ৭০৬ জন। মারা গিয়েছেন ১ হাজার ১১৫ জন। এই নিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা পৌছে গিয়েছে ৭৩ হাজার ৮৯০ জনে। 



স্বাভাবিকভাবেই দেশে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে বাড়ছে উদ্বেগ। তবে ভারতে মোট করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ লক্ষ ৯৭ হাজার ৩৯৪ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৩ লক্ষ ৯৮ হাজার ৮৪৫ জন। 



এদিকে ভারতের এইমসের চিকিতসকেরা জানিয়েছেন, কোভ্যাকসিনের ট্রায়াল সাফল্যের সঙ্গে চলছে। আগামী কয়েক মাসের মধ্যে বাজারে আনা হবে কোভ্যাকসিন। এদিকে ভারতে শুরু হয়ে গিয়েছে আনলক ৪। খুলতে চলেছে স্কুল কলেজ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী ২১ সেপ্টেম্বর থেকে নবম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরুর অনুমতি দিয়েছে।  




ইতিমধ্যেই ভারতের রাজধানী শহর দিল্লি এবং চেন্নাই সহ একাধিক শহরে চালু হয়ে মেট্রো চলাচল। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতা শহরেও শুরু হতে চলেছে মেট্রো চলাচল।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.