জলদস্যুদের ট্রলার আটক - The News Lion

জলদস্যুদের ট্রলার আটক




দি নিউজ লায়ন ;   জলদস্যুদের একটি  ট্রলার আটক করলো হলদিয়া কোস্ট গার্ড। সোমবার সকালে এই ট্রলারটিকে আটক করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি গ্রামের কাছে এই ট্রলারটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে হলদিয়া কোস্ট গার্ড। ট্রলারে প্রচুর মূল্যবান জিনিস রয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা। সূত্রের খবর, রবিবার রাতে হলদি নদীতে টহল দিচ্ছিল কোস্টগার্ডের একটি হোভারক্রাফট।




গভীর রাতে কোস্টগার্ডের নিরাপত্তারক্ষীরা লক্ষ্য করেন একটি ট্রলার সন্দেহজনকভাবে রূপনারায়ন, দামোদর এবং হলদি নদীর সংযোগস্থলে ঘোরাফেরা করছে। কোস্টগার্ড ট্রলারটির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করলে সেটি পালানোর চেষ্টা করে। তাড়া করলে দুষ্কৃতীরা সেটিকে কুঁকড়াহাটির কাছে নদী পাড়ের একটি ঝোপের আড়ালে ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের নিরাপত্তারক্ষীরা ট্রলারটি আটক করে।




প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রলারে কয়েক লক্ষ টাকার মূল্যবান সামগ্রী রয়েছে। কোস্টগার্ড এর পক্ষ থেকে জানানো হয়েছে মনে করা হচ্ছে এটি কোন জলদস্যুদের ট্রলার গোটা ঘটনার পেছনে বাংলাদেশি জলদস্যুদের যুক্ত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।




আপাতত ট্রলারটিতে তল্লাশি চালাচ্ছেন প্রায় ৬০ জন কোস্ট গার্ডের একটি দল। তাদের অনুমান, সম্ভবত রাতের অন্ধকারে চুপিসারে এসে ট্রলার সরিয়ে নিয়ে জাওয়ার পরিকল্পনা ছিল জলদস্যুদের। এই জলদস্যুরা আশেপাশেই কোথাও লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করছেন হলদিয়া কোস্ট গার্ডের রক্ষীরা। আপাতত তাদের খোঁজ  চলছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.