২০ কোটি টাকায় রুশ জাহাজ নিলাম - The News Lion

২০ কোটি টাকায় রুশ জাহাজ নিলাম




দি নিউজ লায়ন ;   রাশিয়ান জাহাজ ২০ কোটি টাকায় নিলাম করলো বন্দর কর্তৃপক্ষ। বার্থিং চার্জ বা পোর্ট চার্জ না মেটানোর জন্য জাহাজটিকে ২০১৭ তে আটক করা হয়েছিল। প্রায় তিন বছর ধরে বকেয়া টাকা না মেটানোয় শেষ পর্যন্ত দু'দফায় 'ব্যালেতস্কি' নামে ওই রুশ জাহাজকে নিলাম করল বন্দর কর্তৃপক্ষ। মোট আয় হলো কুড়ি কোটি টাকা।



বন্দর সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের শেষ নাগাদ ওই রাশিয়ান জাহাজটি ইস্পাত শিল্পের জন্য বন্দরে কোকিং কোল এনেছিল। জাহাজের মালিক ও এজেন্টদের মধ্যে গণ্ডগোলের জেরে জাহাজটি মাল খালাসের পরও বন্দরেই আটকে থাকে। অভিযোগ বারবার জানানো সত্ত্বেও মালিক বা এজেন্ট কেউ বন্দরে বার্থিং চার্জ  মেটায় নি।




 বকেয়ার পরিমাণ কয়েক কোটি টাকায় দাঁড়ায়। চলতি বছরে রুশ জাহাজটিকে নিলামের সিদ্ধান্ত নেয় হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। এসএমপির জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানান, ২০১৯ সালের মে মাসে বন্দরের লিগ‍্যাল সেল হাইকোর্টের এডমিরালিটি কোর্টে এই মামলা নিয়ে আবেদন জানায়। আদালত জাহাজ বিক্রির স্বপক্ষে রায় দেয়। এজন্য মেরিন ডিপার্টমেন্টের ডাইরেক্টরকে হাইকোর্ট স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করে। ই-অকসন ডেকে জাহাজ বিক্রির কথা বলা হয়।




অন্যদিকে জাহাজ বিক্রির জন্য কেন্দ্রের ডাইরেক্টর অফ শিপিং থেকেও অনুমোদন নেয়া হয় এবং বিষয়টি রুশ দূতাবাসকে  জানানো হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন সিঙ্গাপুরের গ্লোরি সিপ ম্যানেজমেন্ট জাহাজটি কেনে গত 2 মার্চ । হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জাহাজ বিক্রির টাকা জমা পড়ে।




লকডাউনের মধ্যে প্রথম দফায় বন্দর প্রায় 1 কোটি 70 লক্ষ টাকা পায় বাকি ১৮ কোটি ৭৪ লাখ টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে বন্দরের একাউন্টে জমা পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.