গঙ্গাসাগরে আগুনে ভস্মীভূত ৭ টি দোকান - The News Lion

গঙ্গাসাগরে আগুনে ভস্মীভূত ৭ টি দোকান




দি নিউজ লায়ন ;   মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই আগুন লেগে গেলে আগুনে ভস্মীভূত হয়ে যায় ৭ টি দোকান।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগরের কপিলমুনির সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকায় একটি দোকানে ভীমরুলের বাসা কেরোসিন তেল দিয়ে পোড়াতে গিয়ে আগুন লেগে যায়।সেই আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।




নিমেষের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ততোক্ষণে ভস্মীভূত হয়েছে দোকানপাট।ঘটনাস্থলে আসে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এবং স্থানীয় বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১ টি ইঞ্জিন।




এদিকে ছোট বড় মিলিয়ে অন্তত ৭ টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়।তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।



স্থানীয় বঙ্কিম চন্দ্র হাজরা বলেন এক দোকানদার ভিমরুলের বাসা কেরোসিন তেল দিয়ে পোড়াতে গিয়ে এমন ধরনের বিপত্তি ঘটে।আগুনে ভস্মীভূত ৭ টি দোকান।তবে আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে।ক্ষতিগ্রস্ত দোকানদাররা যাতে সব ধরনের সুযোগ সুবিধা পায় সেটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.