খোঁজ মিলল ৪০০ বছরের পুরোনো ছাগলের - The News Lion

খোঁজ মিলল ৪০০ বছরের পুরোনো ছাগলের




খোঁজ মিলল ৪০০ বছরের পুরোনো ছাগলের। ইতালির আল্পস পর্বতের প্রত্যন্ত এক অঞ্চলে থেকে এই  ছাগলের হিমায়িত দেহাবশেষের সন্ধান মিলেছে।   বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি ৪০০ বছরের পুরোনো ছাগলের দেহের অবশিষ্টাংশ। এটি সন্ধানের আগে বিজ্ঞানী ওবারলেচনার আল্পস পাহাড়ে প্রায় ছয় ঘন্টা ভ্রমণ করেছিলেন।


 বিজ্ঞানী হারম্যান এবং ওবারলেচনার জানিয়েছেন, প্রাণীটির দেহের অর্ধেকাংশ বরফের ভিতর থেকে বেরিয়ে এসেছে এবং তার ত্বক,চামড়া সম্পূর্ণ চুলহীন হয়ে গিয়েছে।    এছাড়াও সেনা হেলিকপ্টারের নকশাকৃত একটি বিশেষ বিমানে করে ওই ছাগলের মৃতদেহটি নিয়ে গিয়ে ছিলেন।   


চ্যাম্পিয়ন স্কাইর ওবারলেচনার ইতালীয়-অস্ট্রিয়ান সীমান্তের নিকটবর্তী দক্ষিণ টাইরোলের প্রত্যন্ত অঞ্চলে যখন তিনি এই অবশেষের খোঁজ করেছিলেন, প্রথমে তিনি ভেবেছিলেন এটি কেবলমাত্র একটি অন্যরকম শব, যা ভাবা অস্বাভাবিক ছিল না।


   তবে এটির বিশদ পরীক্ষা নিরীক্ষার পর ছাগলের মতো দেখতে এই ‘চমোইস’ প্রাণীর উদ্ভাবন করা হয়েছে। যদিও এগুলি ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে এখনও দেখা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে বিশ্ব উষ্ণায়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তাতে এ জাতীয় প্রাণীর দেহাবশেষ ভবিষ্যতে আরও পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.