সুশান্তের ঘটনার আগে কোন কোন তারকাদের নাম জড়িয়েছিল ড্রাগের সঙ্গে
সুশান্ত সিং রাজপুতের ঘটনায় মাদক যোগের খবর জানাজানি হওয়ার পর থেকে বলিউডের আরও তারকা রয়েছেন যাঁরা ড্রাগ নেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে থাকে। নাম জড়াচ্ছে বেশ কিছু তারকাদের। একবার দেখে নেওয়া যাক, বলিউডে এমন কোন কোন তারকা রয়েছেন যাঁদের আগেই নাম জড়িয়েছিল ড্রাগের সঙ্গে।
হানি সিং–
ড্রাগের নেশায় ডুবেছিলেন তিনি। এর জন্য বহুদিন রিহ্যাবেও কাটিয়েছেন তিনি। কর্মজীবনেও বহু ক্ষতি হয়েছে এর জন্য।
গৌরী খান-
শাহরুখ পত্নী গৌরী খানের নামও জড়িয়েছে ড্রাগের সঙ্গে। বারলিন বিমানবন্দরে নাকি গাঁজা সমেত ধরা পড়েছিলেন তিনি।
সুজান খান-
ডিজাইনার তথা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও জড়িয়েছেন মাদক যোগে। শোনা যায় সুজানের মাদকাসক্তিই হৃতিকের সঙ্গে বিচ্ছেদের মূল কারণ।
রণবীর কাপুর-
বলিউডের এই হার্টথ্রব নিজেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি অ্যাক্টিং স্কুলে থাকা কালীন গাঁজার নেশা করেছেন। পরে অবশ্য সামলে নিয়ে বলেছিলেন, রকস্টার ছবিতে জর্ডনের চরিত্রের সঙ্গে নিজেকে মেলানোর জন্য একবার গাঁজার স্বাদ নিয়েছেন।
বিজয় রাজ-
বলিউডের এই খলনায়ক ২০০৫ সালে দুবাই বিমানবন্দরে ড্রাগ সমেত ধরা পড়েছিলেন।
মমতা কুলকার্নি-
মমতা ও তাঁর স্বামী ভিকি গোস্বামীর নাম জড়িয়েছে ড্রাগ লেনদেনের চক্রের সঙ্গে।
ফারদিন খান-
২০০১ সালের মে মাসেফিরোজ খানের ছেলে অভিনেতা ফারদিন খানকে গ্রেফতার করা হয়। তাঁর হেফাজকে কোকেন ছিল বলে জানা যায়। তিনি নিজেও কোকেন নিতেন। সেই বছরই মাদক ছাড়ার পদ্ধতি অবলম্বন করেছিলেন তিনি।
সঞ্জয় দত্ত-
১৯৮২ তে মাদক কাণ্ডের জন্য গ্রেফতার হন এবং ৫ মাস পরে জামিন পান। এর পরে ড্রাগের নেশা ছাড়ার জন্য আমেরিকার রিহ্যাবেও দিন কাটিয়েছেন তিনি।
Post a Comment