অভিনেত্রী রিয়া চক্রবর্তী সমর্থনে এবার মুখ খুলছেন শিবানি দান্দেকার - The News Lion

অভিনেত্রী রিয়া চক্রবর্তী সমর্থনে এবার মুখ খুলছেন শিবানি দান্দেকার




অভিনেত্রী রিয়া চক্রবর্তী সমর্থনে এবার মুখ খুলছেন শিবানি দান্দেকার। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে সুশান্ত সিং রাজপুত তদন্তে সমর্থন জানিয়েছেন তিনি রিয়াকে। ইনস্টাগ্রামে তিনি রিয়া সম্পর্কে একটি পোস্ট করে বলছেন, “রিয়া চক্রবর্তীর বয়স যখন ১৬ বছর তখন থেকে আমি ওকে চিনি। খুব উজ্জ্বল শক্তিশালী একজন মানুষ। কিন্তু গত কয়েক মাসে আমি আমি ওর অন্য একটা দিক দেখছি। কারণ রিয়া এবং ওর পরিবার এক ভয়ংকর ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা অসম্ভব ভাল এবং দয়ালু কয়েকজন মানুষ।



ডাইনি ধরার মত ব্যবহার করছে মিডিয়া ওর সঙ্গে। পরিবারের উপর অত্যাচার চালাচ্ছে।  ও মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং মিডিয়ায় বিচার সভা খুলে বসেছে। সাংবাদিকতা এবং মানবিকতার মৃত্যু আমরা একসঙ্গে দেখছি। ওর অপরাধ কী? ও একটা ছেলেকে ভালবেসেছিল এবং তার অন্ধকার দিনে দেখাশোনা করেছিল।  নিজের জীবনকে থামিয়ে রেখেছিল ওর সঙ্গে থাকবে বলে। আর সে যখন নিজের জীবন শেষ করে ফেলল তখন ওকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আমরা কী হয়ে গিয়েছি? আমি দেখেছি ওর মায়ের শরীরের অবস্থা কী হয়েছে। ওর বাবা যিনি কুড়ি বছর ধরে দেশের সেবা করেছেন তার কী অবস্থা। ওর ভাইকে কত দ্রুত বড় হতে হচ্ছে।”   




রিয়া সম্পর্কের শিবানী আরো লিখেছেন, “আমার রিয়া। তুমি শক্তির স্তম্ভ। তুমি মানুষ হিসেবে যেমন এবং সত্যের জন্য তুমি যেভাবে লড়াই করছ তার জন্য আমার তোমার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দুটোই রয়েছে। আমি দুঃখিত যে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে।    আমি দুঃখিত যে তোমায় অনেক মানুষ সন্দেহ করছে। যাদের তোমার এখন সবথেকে দরকার তারা এখন তোমার পাশে নেই। তুমি তোমার জীবনের সব থেকে ভালো যেটা করেছ সুশান্তের খেয়াল রেখেছে। আর সেটার জন্যই তোমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হচ্ছে। আমি খুব দুঃখিত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.