প্রশান্ত কিশোরের সঙ্গে যোগ খোদ বিজেপির সংগঠনিক জেলা সভাপতির - The News Lion

প্রশান্ত কিশোরের সঙ্গে যোগ খোদ বিজেপির সংগঠনিক জেলা সভাপতির


 

তৃণমূলের ভোট কৌশলীর সঙ্গে যোগাযোগ খোদ বিজেপির সংগঠনিক জেলা সভাপতির। তাঁদের মধ্যে আর্থিক লেনদেনও রয়েছে। বিজেপিকে শেষ করতেই এই পরিকল্পনা বলে অভিযোগ দলের যুব মোর্চার। আজ বসিরহাটের সোনপুকুরে একটি কমিউনিটি হলে কর্মিসভার আয়োজন হয়। সেখানেই বিজেপির মূল সংগঠনের সঙ্গে যুব মোর্চার দ্বন্দ্ব বাধে। সেখানেই হেনস্থার শিকার হতে হয় বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষকে।


 তাঁকে মারধরও করা হয়। দু-পক্ষের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নেতা-কর্মীরা। বিজেপির সাংগঠনিক জেলা কর্মিসভায় সভাপতি তারক ঘোষ উপস্থিত হওয়ার আগেই মূল গেটে তালা মেরে দেয় বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কর্মকারের সঙ্গে আসা কর্মী-সমর্থকরা। তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। 


বসিরহাটের সংগঠনিক জেলার বিজেপি সভাপতি তারক ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। মৃত্যুঞ্জয় কর্মকারের দাবি, জেলার সাংগঠনিক সভাপতি তারক ঘোষ প্রশান্ত কিশোরের কাছ থেকে মোটা টাকা খেয়েছেন। তিনি টাকা খেয়ে বিজেপি দলটাকে ধ্বংস করে দিচ্ছেন। তাঁদের দাবি, বসিরহাটে কর্মী-সমর্থকদের মনোবল নষ্ট করে দিচ্ছেন স্বয়ং জেলা সভাপতি। তিনি তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছেন।





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.