মোদীর নেতৃত্ব নিয়ে প্রশংসা পুনাওয়ালার
আদার পুনাওয়ালা প্রশ্ন তুলেছিলেন যে ভারত সরকারের ৮০,০০০ কোটি টাকা খরচ করে করোনার ভ্যাকসিন কেনার ক্ষমতা রয়েছে কি না। ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিন নির্মাতা সংস্থা সিরমের কর্তা আদার পুনাওয়ালা ইউএনজিএতে প্রধানমন্ত্রী মোদীর ঝোড়ো বার্তার প্রেক্ষাপটে টুইট করে বলেন মোদী সরকারের বন্দোবস্ত সমস্ত ভারতীয়ের প্রয়োজন মেটাতে পারবে।
তিনি আরও লেখেন, ' আমরা আপনার দৃষ্টিভঙ্গিকে কুর্নিশ জানাই, যেখানে আপনি বিশ্বে ভ্যাকসিন ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন। এটা গর্বের মুহূর্ত।
এর সঙ্গেই পুনাওয়ালা লেখেন, ' ধন্যবাদ আপনাকে আপনার নেতৃত্ব ও পাশে থাকার জন্য। এটা প্রমাণিত যে আপনার সমস্ত বন্দোবস্ত ভারতবাসীর প্রয়োজনীয়তা মেটাবে।'

Post a Comment