কার পাল্লা ভারী? ট্রাম্পের নাকি বাইডেনের
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প নাকি বিরোধী ডেমোক্রেট দলের জো বাইডেন, কাকে বিজয়ী হিসেবে হোয়াইট হাউসে দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে সারাবিশ্বের নজর সেদিকেই। ৩ নভেম্বর ২০২০ আসবে সেই মহেন্দ্রক্ষণ। নিজের পছন্দের ব্যক্তিকে রাষ্ট্রক্ষমতায় বসাবেন মার্কিনিরা। তারাই নির্ধারণ করবেন কাকে দেখতে চান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তির চেয়ারে।
এবারের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানাবেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি বেশি পরিচিত। এদিকে বিশ্বের মোড়ল রাষ্ট্রের এই নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, জনমত যাচাইকারী সংস্থাগুলো দেশজুড়ে জনগণের পছন্দ অপছন্দ যাচাইয়ে ততোই ব্যস্ত হয়ে পড়েছে।
এবারের নির্বাচনে কার পক্ষে পাল্লা ভারী তা জানতেই আদাজল খেয়ে নেমেছেন তারা। জানতে চেষ্টা করছেন কার পাল্লা ভারী? বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাকি সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের। সারাদেশে জনপ্রিয়তার দৌড়ে কোন প্রার্থী কতোটা এগিয়ে আছেন, সে বিষয়ে জাতীয় পর্যায়ে পরিচালিত সমীক্ষা থেকে কিছুটা ধারণা পাওয়া যায়। তবে এসব সমীক্ষা থেকে নির্বাচনের ফলাফল সম্পর্কে আগে থেকে আন্দাজ করা কঠিন।

Post a Comment