আনলক ফাইভে কি খুলবে স্কুল - The News Lion

আনলক ফাইভে কি খুলবে স্কুল


লকডাউন পর্ব পেরিয়ে বর্তমানে চলছে আনলক-৫। এই আনলক ফাইভে স্কুল খোলা নিয়ে একটা স্পষ্ট ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মার্চ মাস থেকে বন্ধ স্কুল। অভিভাবকরা মনে করেছিলেন আনলক ফাইভে শুরু হতে পারে পঠন-পাঠন। কিন্তু এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ ব্যাপারে ধারণা স্পষ্ট করে দিয়েছেন। 


স্কুল খোলার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন পুজোর মাস চলছে। ফলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্থাৎ পুজোর মাসে স্কুল খুলছে না। তিনি জানান, পুজোর পর সরকার সবদিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি তৈরি হবে। স্বাস্থ্যবিধির রূপরেখা তৈরি করেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।


পার্থ চট্টোপাধ্যায়ের এই কথায় স্পষ্ট হয়ে গিয়েছে এখনই স্কুল খুলছে না। ফলে টানা অষ্টম মাসেও স্কুল বন্ধ থাকছে। উৎসবের মরশুম কাটতে কাটতে নভেম্বর চলে যাবে। ফলে যা হবে সেই ডিসেম্বরে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.