বাবরি মসজিদ ধ্বংসের অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করল আদালত
অবশেষে ঘোষিত হল বাররি মসজিদ মামলার রায়। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করল আদালত। ২৮ বছরের অপেক্ষার অবসান, আজই বাবরি মসজিদ ধ্বংসের রায় আদালতের। বাবরি মামলায় দু-হাজার পাতার রায় পড়ে শোনাচ্ছেন বিচারপতি বীরেন্দ্র যাবদ।
রায়দানে বিচারক জানিয়েছেন যে প্রমাণ দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে তাতে কোনও সত্যতা পাওয়া যায়নি। কাজেই পুরো প্রমাণে দোষ প্রমাণিত হয় না। তাই বেকসুর খালাস করা হয়েছে অভনযুক্তদের। বিচারক আরও জানিয়েছেন বাবরি ধ্বংস পূর্বপরিকল্পিত নয়। এটি আচমকা একটি ঘটনা।
অভিযুক্ত নেতারা ভিড়টিকে থামানোরই চেষ্টা করেছিল। ফটোগ্রাফিক এভিডেন্স আদালত গ্রাহ্য প্রমাণ নয়। এঁদের সঙ্গে বিজেপি অথবা সংঘের কারোর সঙ্গে কোনও সম্পর্ক নেই। আর মাইকে করে সেদিন যা ঘোষণা করা হয়েছিল তার সঙ্গেও কোনও নেতার কোনও যোগাযোগ নেই। আজ বুধবার অভিযুক্ত ৩২ জনই হাজির রয়েছেন। ভিডিয়ো কনফারেন্সে হাজিরা উমা ভারতীর, রয়েছেন আডবাণী, মুরলীও। আদালতে উপস্থিত বিনয় কাটিয়ার, চম্পত রাই, জয় ভগবান গোয়েল-সহ মোট ২৬ জন।
বাবরি ধ্বংসের মামলায় বেকসুর আডবাণী-সহ সকলেই। আডবাণী, মুরলির কোনও দোষই দেখল না আদালত। আডবাণী, ঊমা ভারতী, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার, নৃত্যগোপাল দাস, চম্পত রাই, সাধ্বী ঋতম্ভরা, সাক্ষী মহারাজ অভিযুক্ত নন। এই ঘটনার প্রেক্ষিতে কারও বিরুদ্ধে কোনও জোরাল প্রমাণ নেই। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানাতে পারে সিবিআই।

Post a Comment