তিলজলায় নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি - The News Lion

তিলজলায় নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি




সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে তিলজলা থানা এলাকার তপসিয়া রোডে একটি কারখানায় হানা দিয়ে হাজার হাজার বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷  কয়েকটি নামী কোম্পানির নামে তৈরি হচ্ছিল ওই স্যানিটাইজার৷



 জানা গিয়েছে, হিমালয় কোম্পানির লেভেল দেওয়া হাজারের বেশি ১০০ এমএল হ্যান্ড স্যানিটাইজার এর বোতল বাজেয়াপ্ত করা হয়৷ এছাড়া প্রায় সাড়ে চার হাজার লেভেল দেওয়া খালি বোতল৷ ৪০ লিটার লিকুইড হ্যান্ড স্যানিটাইজার৷ প্রায় এক হাজার খালি বোতল বাজেয়াপ্ত করা হয়েছে৷



 আর ডাবর কোম্পানির নামে সাড়ে পাঁচ হাজারের বেশি হ্যান্ড স্যানিটাইজার এর বোতল৷ সাড়ে তিন হাজারের বেশি লেভেল দেওয়া খালি বোতল৷ আর ২৫ লিটার লিকুইড হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করেছেন ইবি৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.