এবার রাতের কলকাতায় হেনস্থার শিকার খোদ অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী
কলকাতার রাতে প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে বহু মেয়েরা। বারবার খবরের শিরোনামে উঠে এসেছে সেই বিষয়। এবার রাতের কলকাতায় হেনস্থার শিকার খোদ অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি এবং অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে বাবা যাদব নামে এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে। সোমবার রাতেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে গড়িয়াহাট থানার পুলিশ।
রবিবার দুপুরে বালিগঞ্জ এবং গড়িয়াহাটের মাঝামাঝি এলাকায় জিম থেকে বাড়ি ফেরার সময় ট্র্যাফিক সিগনালে মিমির গাড়ি দাঁড়িয়েছিল। তখন একটি ট্যাক্সি তাঁর গাড়িকে ওভারটেক করে। মিমি কাঁচ নামিয়েছিলেন। তখনই তিনি লক্ষ্য করেন, পাশে দাঁড়ানো ট্যাক্সিটির চালক তাঁর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে।
ঘটনার প্রতিবাদ জানাতে গাড়ি থেকে নামেন মিমি। ট্যাক্সিচালককেও টেনে নামান। ধমকে বলেন, তাকে পুলিশে দেওয়া হবে। কিন্তু মিমি এভাবে রাস্তায় নেমে আসায় স্বাভাবিকভাবেই রাস্তায় লোক জমে গিয়েছে।
এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে ঘটনা জেনে অভিযুক্ত চালকের খোঁজ শুরু করে। রাতেই তাকে গ্রেফতারও করা হয়। মিমি জানিয়েছে, ওইদিন মিমির দেহরক্ষী তাঁর সঙ্গে ছিলেন না।

Post a Comment