মাখনের রাজকীয় গন্ধ আর ইলিশের স্বাদ মিলেমিশে অসাধারণ এক সৃষ্টি, - The News Lion

মাখনের রাজকীয় গন্ধ আর ইলিশের স্বাদ মিলেমিশে অসাধারণ এক সৃষ্টি,




উপকরণ

ম্যারিনেশনের জন্য: 

ইলিশ মাছ চার টুকরো,

লাল লঙ্কার গুঁড়ো-১ চা চামচ,

আদা-রসুন বাটা-১ চা চামচ,

টকদই- ৫০০ গ্রাম,

লবণ-স্বাদ মতো।



গ্রেভি তৈরির জন্য:

সাদা মাখন-২০০ গ্রাম,

কালো জিরা-১/২ চামচ,

টমেটো ক্যাচাপ-৫০০ গ্রাম,

চিনি-১/২ চা চামচ,

লাল লঙ্কার গুঁড়ো-১ চা চামচ,

লবণ-স্বাদ মতো,

ফ্রেশ ক্রিম-১০০ গ্রাম,

মৌরি-১/২ চা চামচ (থেঁতো করা)।



 প্রণালী 

একটা বাটিতে আদা, রসুন বাটা, টকদই, লবণ ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। ভাল করে ধুয়ে রাখা ইলিশ মাছে এই মিশ্রণ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে। রেফ্রিজারেটরে কমপক্ষে ২ ঘণ্টা রাখতে হবে। ম্যারিনেট করা ইলিশ তন্দুর বা ওভেনে সেঁকে নিন যতক্ষণ না তিন চতুর্থাংশ সিদ্ধ হয়ে আসছে।

কড়াইতে সাদা মাখন গরম করুন। এর মধ্যে টমেটো ক্যাচাপ দিন। ২-৩ মিনিট নেড়ে জিরে, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো ও লবণ দিন। ভাল করে মিশিয়ে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিন। সাদা মাখন, ফ্রেশ ক্রিম, কাচা লঙ্কা, থেঁতো মৌরি দিয়ে ৩-৪ মিনিট নেড়ে ঢাকনা দিয়ে দিন। মাখনে মিশিয়ে নেয়া কালো জিরে, শুকনো লঙ্কা পোড়া ও কাঁচা লঙ্কার সাথে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাখনে মাখামাখি বা মজাদার বাটার ইলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.