এবার পরিবেশ বিনষ্টকারীদের বাড়িতে তাদের ফেলে আসা আবর্জনা পৌঁছে যাবে ডাকযোগে - The News Lion

এবার পরিবেশ বিনষ্টকারীদের বাড়িতে তাদের ফেলে আসা আবর্জনা পৌঁছে যাবে ডাকযোগে




এমন অনেকেই আছেন যারা ঘুরতে গিয়ে ময়লা-আবর্জনা ফেলে সেখানকার পরিবেশ নষ্ট করে দেন। তারা এই কাজটি করতে একটু দ্বিধা বোধও করেন না।   কিন্তু থাইল্যান্ডের ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়ে এমনটা করলে আপনি হয়তো বাড়ি ফিরে দেখবেন আপনার ফেলে আসা ময়লা-আবর্জনা ডাকযোগে আপনার বাড়িতে পৌঁছে গেছে।


থাইল্যান্ডের পরিবেশ বিষয়ক মন্ত্রী জানায়, ব্যাংককের নিকটবর্তী জনপ্রিয় খাও ইয়াই জাতীয় উদ্যান কর্তৃপক্ষ শিগগির এভাবে উদ্যানের পরিবেশ বিনষ্টকারীদের বাড়িতে তাদের ফেলে আসা আবর্জনা পাঠাতে শুরু করবে। অপরাধী হিসেবে তাদের নামও উঠে যাবে পুলিশের খাতায়। ওই পার্কে আগত দর্শনার্থীদের ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে। যাতে করে তাদের ফেলে যাওয়া আবর্জনা ফেরত পাঠানো সহজ হয়।


এরকম সংগ্রহ করা আবর্জনা পার্সেল করার জন্য প্রস্তুত করে কিছু ছবি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন সেখানকার পরিবেশ মন্ত্রী ভারায়ুত শিল্পা-আরচা। পোস্টে তিনি বলেন, আপনার আবর্জনা আমরা আপনার কাছে ফেরত পাঠাব। যাতে পোস্টটি দর্শনার্থীদের মনে করিয়ে দেয়  যে, এটি  একটি অপরাধ এবং এর জন্য পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার পর্যন্ত হতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.