এবার বাংলার তিন নেতা বিজেপির কেন্দ্রীয় টিমে
শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি তালিকা প্রকাশ করেন, সেই তালিকা অনুযায়ী কেন্দ্রীয় বিজেপির সহসভাপতি হচ্ছেন মুকুল রায়। মুকুল ছাড়াও মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরাকে কেন্দ্রীয় বিজেপির সম্পাদক করা হয়েছে। রাজু সিং বিস্ত হয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২১-এ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে চেয়েই এই রদবদলে গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির বঙ্গ নেতৃত্বকে। বিজেপি মনে করে বাংলায় তৃণমূলকে হারাতে মুকুল রায়কে তাঁদের দরকার। তাই বঙ্গ নেতৃত্বে যেমন মুকুল রায় ঘনিষ্ঠদের প্রাধ্যান্য দেওয়া হয়েছে, তেমনই মুকুল প্রাধ্যান্য দেওয়া হয়েছে রায়েকেও।
এবার হয়তো মুকুল রায়ের নেতৃত্বেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি। এর আগে প়্চায়েত ও লোকসভা দুই নির্বাচনেই মুকুলকে নির্বাচন কমিটির মাথায় রেখে বিজেপি বাংলায় লড়াই করেছিল।

Post a Comment