সামনেই বিজেপির বড় পরীক্ষা
সামনেই বিহার নির্বাচন। বিহার নির্বচনী লড়াইয়ের হাতিয়ারে শান দেওয়া শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। এরই মধ্যে বিজেপির কাছে এই রাজ্যের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এরাজ্যে জোটে বিজেপি জুনিয়র পার্টনার হলেও এটা তাদের জন্যে বড় পরীক্ষা। বিহারের এনডিএ-র অন্যতম শরিক এলজেপি-র সঙ্গে নীতীশের দল জেডিউ-র দূরত্ব বাড়ছে। এই আবহে কংগ্রেস এলজেপিকে মহাজোটে আহ্বান জানিয়েছে। এদিকে জীতেন রাম মাঝি মহাজোট থেকে বেরিয়ে এনডিএ-তে যোগ দিয়েছে। সব মিলিয়ে বিহারের রাজনৈতিক সমীকরণ বেশ জটিল আকার ধারণ করেছে।
আসন ভাগাভাগির ক্ষেত্রে এসে যাতে এই জোট ভেঙে না যায় তার জন্যে আপ্রা চেষ্টা চালাচ্ছে বিজেপি। মহারাষ্ট্রেও সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই বিহারে এগোতে চাইছে গেরুয়া শিবির। যার জন্যেই দেবেন্দ্র ফড়নবিশের ঘাড়ে বিহার নির্বাচনের দায়িত্ব পড়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে বর্ষার মরশুমে বিহারের ১৮টি জেলা বন্যা কবলিত। তাছাড়া করোনার আবহে সম্ভবত বিহারই প্রথম রাজ্যে হবে, যেখানে বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে। এবারের নির্বাচনে আরও একটি বড় ফ্যাক্টর হতে চলেছে পরিযায়ী শ্রমিক।
চাকরি বা কর্মসংস্থান চিরকালই বিহারের জন্য একটি মাথা ব্যথার কারণ ছিল। এর জেরেই এত সংখ্যক পরিযায়ীরা অন্য রাজ্যে কাজের সন্ধানে চলে যেতেন। তাই স্বাভাবিকভাবে নির্বাচনের সময় কর্মসংস্থান একটি বড় ফ্যাক্টর হিসাবে দেখা দেয়।

Post a Comment