রাজ্যের যুব সমাজেকে কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী
এবার রাজ্যে কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি জানালেন, বানতলা, দিঘা, মেদিনীপুরের মতো একাধিক জায়গায় বিনিয়োগ হচ্ছে।
করোনা পরিস্থিতিতে অনেকে চাকরি হারিয়েছেন। যুব সমাজের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে কর্মসংস্থান। এই পরিস্থিতিতে যুব সমাজকে আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বললেন, বাংলায় লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। সেই পরিকল্পনা করে ফেলেছে তার সরকার। তাই চাকরি নিয়ে কোনও দুশ্চিন্তা করার দরকার নেই।

Post a Comment