করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। ইনিই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রথম মন্ত্রী যার করোনা সংক্রমণ হয়ে মৃত্যু ঘটল। ঘটনায় শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ মাসের গোড়াতেই তাঁর শরীরে কোভিডের সংক্রমণ ধরা পড়েছিল। কিন্তু শুরুতে তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না। পরে ক্রমশই রোগের জটিলতা বাড়ে। তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয়েছে রেল প্রতি মন্ত্রীর।
মন্ত্রিসভার সদস্যরা বলেন সদা হাস্যমুখ ছিলেন কর্নাটকের বেলাগাভির এই বিজেপি সাংসদ। তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর। এদিন তাঁর মৃত্যুতে দল মত নির্বিশেষে রাজনীতিকরা শোক প্রকাশ করেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “সুরেশের হাসিমুখটা মনে পড়ছে। ওঁর মৃত্যু সত্যিই দুর্ভাগ্যজনক।”

Post a Comment