মোদীর ফিটনেসের রহস্য - The News Lion

মোদীর ফিটনেসের রহস্য

 


 বৃহস্পতিবার মোদী ফিট ইন্ডিয়া মুভমেন্ট শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।    সেখানে উপস্থিত ছিলেন নিউট্রিশনিস্ট রুজুতা দিবাকর, ক্রিকেটার বিরাট কোহলি, মডেল-অভিনেতা মিলিন্দ সোমান। এদিন মোদী বলেন তাঁর ফিটনেসের পিছনে রয়েছে এক রেসিপি। যা তাঁকে অফুরন্ত এনার্জি যোগায়। 


নিউট্রিশনিস্ট রুজুতা দিবাকর বলেন বাড়িতে সাধারণ খাবার খেয়েই ফিট থাকা যায়।  এজন্য প্যাকেটজাত খাবার না খাওয়াই ভালো। ইট লোকাল, থিংক গ্লোবাল নামে দিবাকরের এই মন্ত্রকে ব্যাখ্যা করেন মোদী। মোদী বলেন প্রতিযোগিতা নামতে গেলে ফিট থাকা প্রয়োজন। করোনা সংক্রমণের জেরে ফিটনেস চর্চায় বিশেষ গতি এসেছে।    মোদী বলেন, ফিটনেস কি ডোজ, আধা ঘন্টা রোজ। 


করোনার জেরে সাধারণ মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। মোদীর মত যে কোনও বয়সের মানুষের নিজের ফিটনেস মন্ত্র তৈরি করতে পারেন। তাঁর নিজেরও এরকম মন্ত্র রয়েছে। তিনি বলেন, প্রতিদিন তাঁর খাবারে থাকে ড্রামস্টিক ফ্ল্যাটব্রেড। প্রতি সপ্তাহে একবার করে পরোটা খান তিনি। যে খাবার খান তা পরিমিত ও পুষ্টিকর।এমনকি প্রতিবারই মা তাঁকে জিজ্ঞাসা করেন হলুদ খাচ্ছেন কিনা।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.