করোনা আক্রান্ত শুভেন্দু অধিকারী
করোনা আক্রান্ত শুভেন্দু অধিকারী। তাঁর শরীরে মৃদু করোনা উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত বাড়িতেই রয়েছেন তিনি।
জানা গিয়েছে, শুভেন্দু বাবুর মা গায়ত্রী অধিকারীর শরীরেও করোনা ধরা পড়েছে। তাঁকে বৃহস্পতিবার রাতেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রথমে অ্যান্টিজেন টেস্ট করা হয় শুভেন্দু অধিকারীর। সেখানে রিপোর্ট পজিটিভ এলে, সোয়াব টেস্ট করা হয় মন্ত্রীর। সেখানেও দেখা যায় রিপোর্ট পজিটিভ।

Post a Comment