কঙ্গনার অফিস ভেঙে দিল বিএমসি
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই খবরের শিরোনামে বলি-কুইন কঙ্গনা রানাওয়াত। এরই মধ্যে বুধবার মুম্বইতে কঙ্গনার অফিস ভেঙে দেওয়ার কাজ শুরু করেছে বিএমসি। অবৈধ নির্মাণের অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে কঙ্গনাকে। কঙ্গনা ইস্যুতে শিব সেনার সঙ্গে কেন্দ্রের সংঘাতও চলছে। এরই মধ্যে মুম্বই ফিরছেন কঙ্গনা।
হিমাচল প্রদেশের বাড়িতে তিনি এতদিন ছিলেন। আর সেখান থেকেই বিতর্কে জড়ান। তিনি বলেছিলেন, মুম্বই এখন অধিকৃত কাশ্মীরের মত। এদিন বিএমসি-র তরফ থেকে এক আধিকারিক বলেন, প্রথমে ভাঙার কাজ হল। এরপর কঙ্গনার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া হতে পারে।
কঙ্গনা হাই কোর্টে বিএমসি-র বিরুদ্ধ একটি মামলা দায়ে করেছেন। এদিনই সেই মামলার শুনানি হবে। এদিন তিনি আবারও বলেন, ‘আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর। অফিস ভাঙার ছবি ট্যুইট করে তিনি লিখেছেন, আমার শত্রুরা বারবার এটা প্রমাণ করেছে।’
Post a Comment