পুরুলিয়ার বাগমুন্ডিতে রিয়ার আদি বংশের সমস্ত ইতিহাস জড়িয়ে - The News Lion

পুরুলিয়ার বাগমুন্ডিতে রিয়ার আদি বংশের সমস্ত ইতিহাস জড়িয়ে




 প্রথম থেকে সুশান্ত-রিয়ার ঘটনায় নজর রাখছে পুরুলিয়ার বাগমুন্ডি এলাকার টুনটুরি গ্রাম। আত্মহত্যা নাকি খুন, নাকি রয়েছে অন্য কোনও রহস্য সমস্ত কিছুই পর্যবেক্ষণ করছেন এই গ্রামের মানুষ। পুরুলিয়ার বাগমুন্ডির এই গ্রামেই রিয়া চক্রবর্তী দের আদি বাড়ি। রিয়ার দাদু শিরীষ চক্রবর্তী এই বাড়ির মালিক এবং তিনি এলাকায় খুব সম্মানিত একজন ব্যক্তি ছিলেন।



 দুর্গাপুজোয় এই বাড়ি এক উৎসব স্থল হয়ে ওঠে। সূত্রের খবর, রিয়া চক্রবর্তীর পরিবার এর এই প্রাচীন বাড়ি গত ৩২৩ বছর ধরে দুর্গাপূজার সময় উৎসব স্থলে পরিণত হয়।  বাগমুন্ডি অঞ্চলে রিয়ার পরিবার এবং আত্মীয় স্বজনেরা খুবই পরিচিত এবং সম্মানিত বলে জানা যায়। নিয়মিত জনহিতকর কাজ করার জন্য তারা এই গ্রামে খুবই পরিচিত।



 ১৯৬৭ সালে রিয়ার দাদু শিরীষ একটি স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্রের জন্য গ্রামে ২৮ বিঘা জমি দান করেছিলেন। এই গ্রামের বেশ কয়েকজন এই পরিবারের ইতিহাস সম্পর্কে অবহিত। এই পরিবারের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের যোগাযোগ কিভাবে সেই ব্যাপারেও তারা ওয়াকিবহাল।  রিয়ার দাদু যে জমি দান করেছিলেন, সেখানে যে স্কুল রয়েছে তার প্রাক্তন হেডমাস্টার বীর সিং মাহাতো বলেছেন, “আমি এখনো খবরটা বিশ্বাস করতে পারি না। ওদের পরিবার খুব সম্ভ্রান্ত। শিরিষ বাবুর দুই ছেলেই জীবনে উন্নতি করেছেন। গ্রামের মানুষের জন্য অনেক ভালো কাজ করেছেন। যদিও পরিবারের কেউ এখন এই গ্রামের বাড়িতে থাকেন না।



কিন্তু শিরীষ বাবুর দেওয়া জমিতে স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্রের উপর মানুষ এখনো নির্ভর করে। আমরা আশা করছি সুশান্তের ঘটনায় সত্যিটা সামনে আসবে শীঘ্র।”     এই গ্রামে রিয়ার আদি বংশের সমস্ত ইতিহাস জড়িয়ে রয়েছে। মানুষের সাহায্য করার জন্য তার পরিবার খুবই সম্মানীয় এখানে। আর তাই গ্রামের মানুষ আশা করে আছেন সত্যিটা জানার জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.