অবশেষে এনসিবির জেরায় মুখ খুললেন রিয়া! - The News Lion

অবশেষে এনসিবির জেরায় মুখ খুললেন রিয়া!





সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ কড়া পুলিশি প্রহরায় এনসিবি’র দফতরে পৌঁছান রিয়া। বের হন সন্ধে ছ'টা নাগাদ। রবিবার এনসিবি দফতরে প্রবেশের সময়ে ‘মবড’ হয়েছিলেন রিয়া। তাই পুলিশ ছিল আরও তৎপর। ব্যারিকেড করে মূল প্রবেশদ্বারের বেশ কিছুটা আগে আটকান হয়েছিল মিডিয়ার প্রবেশ। 



 সূত্রের খবর, এনসিবি-র সামনে বলিউডের বেশ কিছু প্রথম সারির অভিনেতার নাম প্রকাশ্যে এনেছেন রিয়া। তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তিনি এনেছেন তা জানা যায়নি। রিয়ার বয়ান অনুযায়ী, সুশান্তের কর্মচারী দীপেশের মাধ্যমে তিনি অভিনেতার জন্য মাদক আনিয়েছেন ঠিকই কিন্তু তিনি জীবনে কোনওদিন গাঁজা-চরস বা কোনও ধরনের মাদক নেননি। তবে ধূমপান করেছেন তিনি। 



রিয়ার আরও জানিয়েছেন 'কেদারনাথ' শুটের সময়েই নাকি মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। জেরায় তিনি বলেছেন, ওই ছবিতেই সুশান্তের সহ অভিনেতারাও মাদক নিতেন।  এনসিবি সূত্রে জানা যাচ্ছে, আজ মুখোমুখি বসিয়ে জেরা করা হয় রিয়া এবং তাঁর ভাইকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.