দক্ষিণ এশিয়ায় শান্তি আনতে বাণিজ্যে ব্যাগাত ও সন্ত্রাসের সমস্যা কাটাতে হবে - The News Lion

দক্ষিণ এশিয়ায় শান্তি আনতে বাণিজ্যে ব্যাগাত ও সন্ত্রাসের সমস্যা কাটাতে হবে

 



সার্ক কাউন্সিল অফ মিনিস্টার্সের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজের বক্তব্যে প্রথম থেকেই চিন , পাকিস্তানকে নিশানায় রেখে একের পর এক তোপ দাগেন।


বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, সীমান্ত এলাকায় সন্ত্রাস , রাস্তা রোধ করা, বাণিজ্যের যাতায়াত রোধ করা সম্পর্কিত একাধিক ইস্যু রয়েছে যা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সার্কভূক্ত দেশগুলির কাছে। এটিকে কাটিয়ে উঠতে হবে। উল্লেখ্য, সন্ত্রাসের প্রশ্নে যে তিনি পাকিস্তানকে টার্গেটে রাখেন, আর রাস্তা রোধের প্রশ্নে যে তিনি চিনকে টার্গেটে রাখেন সেবিষয়ে নিশ্চিত ওয়াকিবহাল মহল।


লাদাখ সংঘাত বর্তমানে দক্ষিণ এশিয়ার বুকে ব্যাপক উদ্বেগের পরিস্থিতি তৈরি করেছে। আর সেই প্রেক্ষাপটে লাদাখে অবৈধভাবে ঢুকে থাকা চিনের সেনা সরানোর বার্তা বারবার দিয়েছে ভারত। যাতে সীমান্তে শান্তি রক্ষিত হয়। তবে সেই বার্তায় কার্যত কর্ণপাত করেনি চিন। আর সেই প্রেক্ষাপটকে সামনে রেখে এদিনের বৈঠকে জয়শঙ্কর বলেন, রাস্তা রোখা, বাণিজ্যে ব্যাগাত ও সন্ত্রাসের মতো সমস্যা কাটাতে পারলেই দক্ষিণ এশিয়ায় শান্তি নেমে আসবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.