সোশ্যাল মিডিয়ার প্রচারে কোন দল এগিয়ে
করোনা পরিস্থিতিতে দুই দলই কিছু না কিছু উপায়ে সাধারণ মানুষ তথা দলীয় কর্মী সমর্থকদের কাছে পৌঁছনোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে পৌঁছতে তারা সোশ্যাল মিডিয়ায় প্রচারের ওপর জোর দিয়েছে। খরচের নিরিখে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে বিজেপি।
শুধু খরচই নয়, পছন্দতেও এগিয়ে বিজেপি। রাজ্য বিজেপির ফেসবুক পেজ যেখানে ১৫ লক্ষ লোক পছন্দ করেন, সেখানে তৃণমূলের পেজ পছন্দ করেন ৯.৪ লক্ষ মানুষ।
সেই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায় বিজেপিকে আক্রমণ করে বলেছেন, তারা দেশের সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। ফলে তারা এই ধরনের বিজ্ঞাপন দিতে পারে। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভাল কাজ করেছেন। সেই কাজই তাদের জন্য বলবে। তবে তৃণমূল এবং বিজেপি এই সোশ্যাল মিডিয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছে রাজ্যের বাম ও কংগ্রেস।
Post a Comment