সোনার বাংলা গড়তে বাংলার মানুষের সমর্থন চাইলেন কৈলাস বিজয়বর্গী - The News Lion

সোনার বাংলা গড়তে বাংলার মানুষের সমর্থন চাইলেন কৈলাস বিজয়বর্গী

 


 

বাংলার পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী। সোনার বাংলা গড়তে বাংলার মানুষের সমর্থন চাইলেন কেন্দ্রীয় বিজেপি নেতা।


কৈলাস বিজয়বর্গী বলেন, “আমরাই গড়ব সোনার বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নির্বাচনী প্রলোভন দেখিয়ে ২০২১ সালের ভোটে জয়ী হতে চাইছেন। সেই কারনেই এখন ক্লাব গুলিকে অনুদানের অর্থ বাড়িয়ে দেওয়া হল, পুরোহিতদের ভাতা দেওয়ায় উদ্যোগী হয়েছে। এতদিন মৌলবীদের পক্ষ নিয়ে তাদের সাহায্য করছিল তৃণমূল সরকার। এখন পুরোহিতদের কথা মনে পড়ে গেছে । যদিও পুরোহিতদের ভাতা দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ হচ্ছে । বাংলায় অন্তত ২ লক্ষ পুরোহিত আছে, তবে ভাতা দেওয়া হবে সামান্য একটা অংশকে । ২০২১ ভোট সামনে চলে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার।

 

তিনি আরও বলেন, “এভাবে বাংলায় ক্ষমতায় থাকতে পারবে না তৃণমূল । ভারতীয় জনতা পার্টি ২০০ র বেশি আসন নিয়ে ২০২১ সালে ক্ষমতায় আসবে বিজেপি । বাংলা এখন সব কিছুতেই পিছিয়ে আইন শৃঙ্খলা চৌপট হয়ে গেছে । শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে, শিল্প কারখানা একটাও প্রতিষ্ঠা হয় নি। আমরা ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা হবে । শিক্ষিতরা বেকার, শিল্প কারখানা নেই, তাই চাকরির ব্যবস্থা নেই । তবে বিজেপি ক্ষমতায় আসলে পরিকাঠামো পরিবর্তন করে ফেলব আমরা । মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটবে ।

 

এখানে বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হলেও অপরাধী ধরা পড়ে না । পুলিশ হত্যা কে আত্মহত্যা বলে চালিয়ে দেয় । মাও বাদীদের জেল থেকে বের করে জঙ্গল মহল ফের অশান্ত করছে তৃণমূল সরকার । এই অবস্থা বাংলার মানুষ মেনে নেবে না । তাই পরিবর্তন হবেই ।

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.