পিতার অপমানের যোগ্য জবাব দিলেন রোহন গাভাস্কার - The News Lion

পিতার অপমানের যোগ্য জবাব দিলেন রোহন গাভাস্কার

 


 

বৃহস্পতিবার কিংস ইলেভেন পঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে লাইভ কমেন্ট্রিতে থাকা গাভাস্কারের মন্তব্য ঘিরে বিতর্ক। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, ‘লকডাউন চলাকালীন কেবল অনুষ্কা শর্মার বোলিং প্র্যাকটিস করেছে কোহলি। যাও ভিডিও দেখো। আর এতে বিশেষ লাভ হবে বলে আমার মনে হয় না।’ গাভাস্কারের এহেন মন্তব্যে শোরগোল পড়ে যায়। নেটাগরিকরা বলেন এমন মন্তব্যে শালীনতার মাত্রা অতিক্রম করেছেন প্রাক্তন ক্রিকেটার।

 

প্রাক্তন ক্রিকেটারের লাইভ কমেন্ট্রিতে ওই মন্তব্যের পালটা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অনুষ্কাও। কিন্তু আসলে তিনি ঠিক কী বলেছেন। তাঁর মন্তব্যের কীভাবে অপব্যাখ্যা করা হয়েছে, সেটাই পরিষ্কার করলেন সুনীল গাভাস্কার। অনুষ্কার ইনস্টা স্টোরির পরিপ্রেক্ষিতে এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে বলেন তাঁর মন্তব্যের সম্পূর্ণভাবে অপব্যাখ্যা করা হয়েছে। গাভাস্কার বলেন, ‘তোমরা যদি শোনো আমার কমেন্ট্রি তাহলে দেখবে আকাশ এবং আমি হিন্দি চ্যানেলের হয়ে কমেন্ট্রি করছিলাম এবং আকাশ বলছিল লকডাউনে ক্রিকেটারদের সীমিত অনুশীলনের কথা। যে কারণে প্রথমদিকের ম্যাচগুলোতে ক্রিকেটারদের মধ্যে জড়তা কাজ করছে। রোহিত প্রথম ম্যাচে ঠিকঠাক বল স্ট্রাইক করতে পারেনি, এমএসডি পারেনি, বিরাটও পারেনি। বেশিরভাগ ব্যাটসম্যানদের একই অবস্থা অনুশীলনের অভাবে।

 

এখানেই প্রশ্নটা ওঠে যে লকডাউনে বিরাট কোনও প্র্যাকটিসের সুযোগ পায়নি। যেটুকু করেছে সেটা তাদের আবাসনে এবং অনুষ্কা তাঁকে বোলিং করেছিল। এটাই আমি বলেছি। অনুষ্কা ওকে বোলিং করছিল আমি শুধু এই কথাটা ব্যবহার করেছি অন্য কিচ্ছু না। এখানে কীভাবে আমি অনুষ্কাকে দোষারোপ করলাম? কোথায় বা অনুষ্কার প্রতি শালীনতার মাত্রা অতিক্রম করলাম। ভিডিওতে যা দেখেছি আমি সেটাই বলেছি।আমার বলার উদ্দেশ্য ছিল এটাই যে লকডাউনে কেউই পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পায়নি। কেউ যদি এটাকে বিকৃত করে তাহলে আমার কী করার আছে?’

 

এবার সরাসরি নেটিজেন এবং অনুষ্কা শর্মাকে আক্রমণ করলেন সুনীল পুত্র রোহন গাভাস্কার। নিজের টুইটারে রোহন গাভাস্কার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে একটি ধাঁধার মত অবস্থায় লেখা রয়েছে। যার মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন যে শুধু এক ঝলকে দেখেই কোনও কিছুর বিচার করা ঠিক নয়। সেই জিনিসকে দেখে শুনে বিচার করে তারপর মন্তব্য করা উচিত। যা সরাসরি বুঝিয়ে দিল, আক্রমণটি তিনি করেছেন অনুষ্কা শর্মাকেই।

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.