এক সময়ে দেশে গাজা বৈধ করার জন্য মুখ খুলে ছিলেন অভিনেতা উদয় চোপড়া
মাদক ইস্যুতে গ্রেফতার রিয়া চক্রবর্তী। জেরার মুখে রিয়া মাদক চক্রের সঙ্গে জড়িত এমন বলিউডের ২৫ জনের নাম নিয়েছেন। তবে জানেন কি এক সময়ে ভারতে গাজা বৈধ করার জন্য মুখ খুলে ছিলেন অভিনেতা উদয় চোপড়া। ২০১৮ সালে এই উদয় চোপড়া একটি টুইট করে দাবি করেছিলেন ভারতে গাঁজা বৈধ হওয়া উচিত। অভিনয় জগৎ থেকে বহুদিন দূরে চলে গিয়েছেন তিনি। কিন্তু এই টুইট সেই সময় সাড়া ফেলেছিল।
উদয় লিখেছিলেন, “আমার মনে হয় ভারতে গাঁজা বৈধ হওয়া উচিত। প্রথমত এটি আমাদের সংস্কৃতির অংশ। দ্বিতীয়ত গাজা যদি বৈধ হয় তাহলে এ টি আয়ে্য একটি বিরাট উৎস হতে পারে। গাঁজার সঙ্গে জড়িত অপরাধমূলক কাজ কমবে যদি বৈধ হয়। এবং সর্বোপরি এর বিশেষ কিছু চিকিৎসাগত উপকারিতা রয়েছে। আমি কিন্তু গাঁজা খাই না। আমার মনে হয় যেহেতু গাজার সঙ্গে আমাদের ইতিহাস রয়েছে তাই একে বৈধ করা একটি বুদ্ধিমান সিদ্ধান্ত হবে।” এই পোষ্টের জন্য সেই সময়ে যেমন উদয় চোপড়ার সমালোচিত হয়েছিলেন, তেমনই তার মতামতকে অনেকেই সমর্থন জানিয়েছিলেন।
সমালোচনার মুখে পড়ে উদয় বোঝাতে চেয়েছিলেন’ গাঁজার বেশকিছু উপকারিতা রয়েছে। তিনি বলেছিলেন, “তালিকায় প্রচুর এমন উপকারিতা রয়েছে। একটু গুগল সার্চ করলেই বিষয়টি বিশদে জানতে পারবেন। তবে আমার মত যাদের কাজ নেই তাদের থেকে এই বিষয় না জানাই ভালো।” উদয় ফলোয়ারদের উদ্দেশ্যে এও বলেছিলেন যে কফিও কিন্তু আসলে একটি ড্রাগ। উদয়ের সেই টুইট নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বর্তমানে।
Post a Comment